০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০২:৩৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের নয়া সাধারণ সম্পাদক খলিলুর রহমান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের নয়া সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলুর রহমান


নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খলিল বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী শেফ মো. খলিলুর রহমান। গত ১০ জুন শুক্রবার খলিল বিরিয়ানি হাউসে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে ব্যক্তিগত কারণে সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন পদত্যাগ করায় পদটি শূন্য হয়। সভায় সংগঠনের প্রেসিডেন্ট জাকি চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিলাল ইসলাম ও বখতিয়ার রহমান খোকন, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্য সৈয়দ শারফিন মোর্শেদ, অফিস সেক্রেটারি এম বি তুষার এবং ডিরেক্টর কামরুজ্জামান বাবু।

নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, কার্যকরি পরিষদের সকলে মিলে আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আমি চেষ্টা করব তার যথাযথ মূল্য দিতে। তিনি বলেন, আমি সবাইকে নিয়ে বাংলাবাজার এলাকার ব্যবসায়ী ও কাসটমারদের স্বার্থরায় কাজ করবো ইনশাল্লাহ। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।


শেয়ার করুন