০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৩২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৪
সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ


সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন।

সকাল সাড়ে ৯টায় সিঙ্গাপুরের হাই কমিশনারের পতাকাবাহী গাড়ি গুলশানের কার্যালয়ে প্রবেশ করে। এই সাক্ষাতে হাইকমিশনের চ্যার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো, সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম ছিলেন।

বিএনপি মহাসচিবের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

সাক্ষাতের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদ ব্রিফিঙে বলেন, ‘‘ এটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তারা বিশ্বাস করে যে, দুইদেশের মধ্যে অর্থনৈতিক কর্মকান্ড বিনিয়োগসহ যে সব বিষয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে সেই সিদ্ধান্তের ব্যাপারে তারা মনে করে যে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সেই সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়, তারা এও মনে করে যে, একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকান্ড এগিয়ে নেয়া সম্ভব না।”

‘‘ দক্ষ শ্রমশক্তি কিভাবে আমরা সেখানে(সিঙ্গাপুরে) পাঠাতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সিঙ্গাপুরে প্রচুর নার্স দরকার, অন্যান্য ক্ষেত্রে স্কীল ওয়ার্কার নিতে তাদের উৎসাহ আছে। আমাদের শ্রম শক্তিকে আরও স্কীল করার জন্য সিঙ্গাপুর বিভিন্ন ইন্সটিটিউশনের মাধ্যমে বিনিয়োগ করতে চায়, টেকনিক্যাল সহযোগিতা দিতে চায়।”

তিনি বলেন, ‘‘ সিঙ্গাপুরে বন্দর ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ। তারা আমাদের দেশের বন্দরগুলো কার্য্কর করতে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে।”

‘‘ স্বাস্থ্য, শিক্ষা, জাহাজ নির্মাণ শিল্পেও সিঙ্গাপুর সহযোগিতা করতে চায়, এনার্জি ও ফাইনান্সিয়াল সেক্টারেও তারা কাজ করার কথাও বলেছে।”



শেয়ার করুন