১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৪৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


প্রবাসী বদিউল আলমের ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
প্রবাসী বদিউল আলমের ইন্তেকাল বদিউল আলম


যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ বদিউল আলম ৩ নভেম্বর বেলা ৩টায় কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. .. রাজিউন)। নোয়াখালী জেলা শহরের ঐতিহ্যবাহী খাদেম স্টোরের স্বত্বাধিকারী এবং জেলা বণিক সমিতির ২৮ বারের নির্বাচিত সভাপতি বদিউল আলম ৭২ বছর বয়সে ইন্তেকালে স্ত্রী, ৬ কন্যা, ১ পুত্র, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত বন্ধুবৎসল, পরোপকারী, সদালাপী ও লব্ধপ্রতিষ্ঠ ঠিকাদার বদিউল আলম জেলা পর্যায়ের সবার অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হওয়ার পর প্রায় দুই মাস আগ থেকে তিনি ম্যানহাটান মাউন্ট সিনাই হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। প্রায় সপ্তাহখানেক আগে অকস্মাৎ অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সযোগে তাকে কুইন্স হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি হেরে যান। ৪ নভেম্বর সোমবার বাদ আসর জ্যামাইকা মুসলিম সেন্টারে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং রাতে আমিরাত বিমানযোগে মরদেহ বাংলাদেশে পাঠানো হয়।

দীর্ঘ কর্মজীবনে আলহাজ বদিউল আলম জ্ঞাত বা অজ্ঞাতসারে কারো মনে কোনো ধরনের আঘাত দিয়ে থাকলে, তাকে মাফ করে দেওয়ার এবং মরহুমের আত্মার চির প্রশান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে কন্যা যুক্তরাষ্ট্রের নাগরিক নুসরাত আলম ও জামাতা অ্যাডভোকেট আব্দুর রহমান মামুন সবার প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন ও সবার দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন