০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


সরকারকে পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৪
সরকারকে পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে


ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন ও স্থায়ী সমাধানে আলোচনা সভায় বক্তারা বলেছেন, এবারের বন্যা পরিস্থিতির অন্যতম কারণ বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ করে ভারতের পানি ছেড়ে দেয়া। বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে মেরুদণ্ড শক্ত রেখে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহবান জানান।

স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে দিশেহারা পানিবন্দি মানুষ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্থায়ী সমাধান নিয়ে নদী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

মঙ্গলবার ( ২৪-সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি'তে উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ ও রিভার এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট এর যৌথ আয়োজনে আলোচনা সভায় জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে ছিলেন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

এসময় বক্তরা বলেন, নদী-খাল, জলাশয় দখল ও ভরাটের কারণে বন্যার পানি নামছে ধীরগতিতে। উপস্থিত বক্তারা দাবি করেন বৃহত্তর নোয়াখালীতে প্রায় ১০টি নদী এবং খাল দখল করা হয়েছে।

দখল হওয়া খাল গুলো উদ্ধার করে পানি নিষ্কাশনের সুযোগ করে দিলে দ্রুত জলবদ্ধতার সমস্যার লাঘব হবে। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন আমরা কোন সরকারি-বেসরকারি ত্রাণ সহযোগিতা চাই না। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্থায়ী সমাধান নিয়ে নদী-খাল তড়িৎ গতিতে দখলমুক্ত করে আমাদের জলাবদ্ধতা থেকে রক্ষা করুন।

এসময় রিভার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্টের এর সাধারণ সম্পাদক মো: ইসমাইল গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নদী ও পরিবেশ গবেষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদা পারভীন। খুলনা বৃহত্তর নোয়াখালী সমিতি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা। ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ মনির হোসেন চৌধুরী, কমলনগর-রামগতি বাচাঁও মঞ্চের আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, ওয়াটার কিপার্স বাংলাদেশ গবেষণা বিভাগের প্রধান মোঃ ইকবাল ফারুক, অধ্যাপক ড. বিজয় কৃষ্ণ দাস, বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম সঞ্জয় কুমার দত্ত প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন, ইপসার প্রোগ্রাম অফিসার, জহিরুল ইসলাম প্রমুখ। পরে আলোচনা সভা শেষে বন্যার্ত মানুষের কল্যানে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন