১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:৩০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


খালেদা জিয়ার সঙ্গে মুশফিকুল ফজল আনসারীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২৪
খালেদা জিয়ার সঙ্গে মুশফিকুল ফজল আনসারীর সাক্ষাৎ


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। দীর্ঘ এক যুগ পর মুশফিকুর ফজল দেশে ফিরে বিএনপি চেয়ারপার্সন এর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন।


শনিবার  রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ‘ফিরোজা’তে দেখা করেন তিনি। সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারী সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমি উনার সঙ্গে কাজ করতাম (খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন)। আমি ব্যক্তিগতভাবে উনাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। উনি অসুস্থ্য, তারপরও উনার মনোবল অনেক শক্ত দেখতে পেয়েছি। মানুষের প্রতি যে উনার মমত্ববোধ-ভালোবাসা, সেটা আজকের আলোচনায়ও ফুটে উঠেছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবেন, তিনি সেরে উঠবেন।

তিনি আরও বলেন, বিদেশে বেগম খালেদা জিয়ার অনেক বন্ধু-শুভাকাঙ্ক্ষী রয়েছেন। কংগ্রেসম্যান, সিনেটর তথা যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে জড়িত, তারা প্রায়ই উনার খবর রাখেন, উনার স্বাস্থ্যের কী অবস্থা। সে সুবাদে আমি জেনে গেলাম। তাদেরও উনার ব্যাপারে বলতে আমার সুবিধা হবে।


মুশফিকুল ফজল আনসারী বলেন, সরকারে এবং বিরোধী দলে থেকেও বেগম খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করতেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সর্বশেষ যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলেছে- রাজনীতি থেকে দূরে রাখতে চক্রান্ত করেই বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ম্যাডামের শারীরিক বিষয়ে খোঁজখবর নিয়ে উনাকে আমার মানসিকভাবে শক্ত মনে হয়েছে। উনি এটা আমাকে বলেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মানুষের খুব কষ্ট হয়েছে। অনেক মানুষ ভোগান্তির শিকার হয়েছে, গুম হয়েছে।

শেয়ার করুন