০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নর’ইস্টারের তাণ্ডবে লণ্ডভণ্ড নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চল নিউইয়র্কবাসীর ৬০ শতাংশ মামদানির পক্ষে অবৈধ জুয়ার অভিযোগে পলিমার্কেটের বিরুদ্ধে নিউইয়র্কের মামলা সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার লড়াইয়ে আবদুল এল-সাইয়েদ নিউইয়র্কে স্থায়ী ‘জবস এনওয়াইসি’ কেন্দ্র চালু দ্বিতীয় বাড়ির কর নিয়ে মামদানির উদ্যোগে আদালতের বাধা লোয়ার ম্যানহাটনে প্রায় ১ হাজার নতুন সাশ্রয়ী ইউনিট নির্মাণের পরিকল্পনা তৃতীয় দেশে নির্বাসনের পথ ফের খুলে দিল সুপ্রিম কোর্ট বৈদেশিক সম্পর্ক উন্নয়নে প্রাণান্ত চেষ্টায় তারেক রহমান


ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৯-২০২৪
ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদ প্রতিবাদকারী নেতৃবৃন্দ


সাংবাদিক খালেদ মহিউদ্দিন বিশ্ববরেণ্য নোবেলজয়ী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক, অশালীন মন্তব্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজ। অতিসম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সম্পর্কে এ মন্তব্য করেন। এ নিয়ে প্রবাসী নাগরিক সমাজ এক প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদ সভাপতি গত ১০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থ ও বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. শওকত আলী। উপস্থিত ছিলেন সাংবাদিক মঈনুদ্দিন নাসের, ড. আবুল কাশেম, খোন্দকার ফরহাদ, মোহাম্মদ কিউ জামান, সাংবাদিক তাসের মাহমুদ খান, শাহ আলম দুলাল, জামাল আহমেদ জনি, আব্দুস সবুর, আহমেদ সোহেল, মির্জা আজম, মহিউদ্দিন নাসের, মোহাম্মদ সুরুজ্জামান ও সাংবাদিক সাঈদ তারেক প্রমুখ।

শেয়ার করুন