০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৫৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


শাহজাহান খান আটক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৪
শাহজাহান খান আটক


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে রাতে ধানমন্ডিতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।


বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।  
শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন।


২০০৯ সাল থেকে তাকে নৌপরিবহণ মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। নৌপরিবহণ মন্ত্রী থাকাকালীন তার বিরূদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।
বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। গারমেন্টস শ্রমিকদের মধ্যেও তার বেশ প্রভাব রয়েছে।

শেয়ার করুন