১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৫৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নিউজার্সিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৪
নিউজার্সিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বক্তব্য রাখছেন সৈয়দ জুবায়ের আলী


গত ১ সেপ্টেম্বর রোববার প্যাটারসনের গেরেট মাউন্টেইন হিলে বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএর আয়োজনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো নিউজার্সিস্থ জাতীয়তাবাদী পরিবারের মিলনমেলা। এ মিলনমেলাকে উৎসর্গ করা হয় বাংলাদেশের ভয়াবহ বন্যাদুর্গত মানুষের জন্য। মিলনমেলায় বন্যার্ত মানুষের জন্যে ফান্ড সংগ্রহ করা হয়, তাছাড়া অনুষ্ঠান বন্যাদুর্গত মানুষের জন্য, বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ সৈয়দ খুবায়েব আলী।

বেলা ১১টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু, তাদের সঙ্গে ছিলেন মিলনমেলার আহ্বায়ক খসরু পারভেজ, যুগ্ম-আহ্বায়ক জয়নুল হক, সদস্য সচিব এ কে আজাদ খান। দিনব্যাপী ছিল সকালের নাশতা, দুপুরের খাবার, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সর্বশেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নিউজার্সি স্টেট সাউথের সভাপতি সৈয়দ মো. কাউছার, সাধারণ সম্পাদক রহমান বাবুল, বিএনপি নিউজার্সি নর্থের প্রধান উপদেষ্টা আলাউর খন্দকার, উপদেষ্টা মৌসুফ চৌধুরী, হারুন চৌধুরী, মো. ইউনুস, অ্যাডভোকেট তারেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নিপন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী, তারেক খান, মো. খলিল, কামরান হাদী, ফরিদ পাঠান, এনাম চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, মাছুম চৌধুরী, জুয়েল চৌধুরী, মাহবুবুর রহমান, জুয়েল মুন্না, জাকারিয়া খান হিমেল চৌধুরী, তাজুল ইসলাম শাহীন, আমিনুল সিতু, আব্দুল আউয়াল সিপার, হাবিব চৌধুরী সেলু, বুরহান উদ্দিন বুলু, কামরুল হোসেন, মিটু মিয়া, রাহাদুল হাসান রুহেল, রহমত হোসেন রকিব, ষেদ আহমেদ, সুমন, রাহাত, ইয়ামিন, তামিম প্রমুখ।

শেয়ার করুন