আবু সাইদ আহমেদকে ক্রেস্ট প্রদান
যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, কর্মীবান্ধব নেতা আবু সাইদ আহমদকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় যুক্তরাষ্ট্র যুবদলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানটি গত ৫ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আবু সাইদ আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুবদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন, কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি সোলায়মান ভূইয়া, মঞ্জুর আহমেদ চৌধুরী, শামসুল ইসলাম মজনু, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাতেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটন, নিউইয়র্ক উত্তর বিএনপির সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল বাসেত, হেলাল উদ্দিন, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সালেহ আহমেদ, এটিএম হেলালুর রহমান, ফারুক হোসেন মজুমদার, এবাদ চৌধুরী, সাইফুল ইসলাম লিটন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, সাদিকুর রহমান সালমান, শাহ রেজাউল, আল মামুন সবুজ, মশিউর রুবেল, ফরহাদ মৃদা, আকরামুল হাসান, এমদাদ তরফদার, শামীম মাহমুদ, কয়সর রশীদ, শরিফ হোসেন, সুমন আহমেদ, আবুল কাশেম, শেখ শাহজাহান, সৈয়দা মাহমুদা শিরিন প্রমুখ।
আনামত হোসেন আমান, রেজাউল আজাদ ভুইয়া, মাজহারুল ইসলাম জনির পরিচালনায় সংবর্ধিত অতিথি আবু সাঈদ আহমদ তাকে নিয়ে অনুষ্ঠান করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের কারণেই আমি আজকে এ পর্যায়ে এসেছি। আমি আপনাদের সাথে আছি এবং আগামীতেও থাকবো। তিনি বিভিন্ন বক্তার বক্তব্যের জবাবে বলেন, আমার সাথে একদিন আগেও কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা হয়েছে, কমিটি নিয়ে কথা বলেছি, তারা আশ্বাস দিয়েছেন, অচিরেই কমিটি দেয়া হবে। তিনি বলেন, দীর্ঘদিন সংগ্রামের পর আমাদের দল ক্ষমতায় এসেছে। সুতরাং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আবু সাইদ আহমদকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে। তারা বলেন, আবু সাইদ আহমদ যোগ্য নেতা। যোগ্য নেতাকেই মূল্যায়ণ করা হয়েছে। আবু সাইদ আহমদ একজন নিবেদিত নেতা, গত ১৭ বছরে তিনি অনেক নেতাকর্মী সৃষ্টি করেছেন এবং তাদের মূল্যায়ন করেছেন। তার নেতৃত্বে যুবদল ছিলো অপ্রতিরোধ্য। আশা করি আগামীতেও তিনি অতীতের মত দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে আবু সাইদ আহমদকে ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুলেল অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন শাহবাজ আহমদ।
সভাপতি জাকির এইচ চৌধুরী অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।