০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৫৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা
রাশেদ খান মেনন আটক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৪
রাশেদ খান মেনন আটক সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন/ফাইল ছবি


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী এমপি’র বাইরে প্রথম কাউকে আটক করলো পুলিশ। তিনি আওয়ামী লীগ নেতৃত্ব ১৪ দলের শরীক  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন।  রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানের বাসা থেকে সাদা পোশাকে পুলিশ তাঁকে নিয়ে যায়।

সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান মেননের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি সূত্র বলছে, গ্রেপ্তার করে মেননকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তাঁর নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনো ঠিক হয়নি। তবে যেই মামলায় গ্রেপ্তার দেখানো হোক আদালতে তুলে তাঁর রিমান্ড চাইবে পুলিশ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাশেদ খান মেননের বিরুদ্ধে একাধিক মামলা হয়।

এর আগে গত ১৯ আগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেননসহ ২৭ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়।

শেয়ার করুন