০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৮:১৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


হোমনা-তিতাস ফাউন্ডেশনের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
হোমনা-তিতাস ফাউন্ডেশনের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মঞ্চে অতিথিবৃন্দ


 যুক্তরাষ্ট্র প্রবাসী কুমিল্লা জেলার হোমনা-তিতাস ফাউন্ডেশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে ১৭ এপ্রিল। সংগঠনে সভাপতি ওলি উদ্দিন সরকারের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার ও সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি সালাহ উদ্দিন সরকার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম।

মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সংপ্তি বক্তব্য রাখেন নির্বাচিত সভাপতি মুরাদুল হক মুরাদ, সংগঠনের উপদেষ্টা ও ড. খন্দকার মোশাররফ হোসেনের ফাউন্ডেশনের সভাপতি আল আমিন সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী।

জ্যাকসন হাইটস ইসলামি সেন্টারের ইমাম মওলানা মুহাম্মদ মোজাম্মেল হক পবিত্র রমজান মাসের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন। ইফতার পরবর্তি সংপ্তি অনুষ্ঠানের মাধ্যমে হোমনা-তিতাস ফাউন্ডেশনের নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। ঈদের পর নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে এবং বনভোজন করার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদায়ী সভাপতি ওলি উদ্দিন সরকার।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন হোমনা-তিতাস ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কবির হোসেন, কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ রাসেল সরকার, সহ-সভাপতি একেএম কামাল উদ্দিন খাঁন, উপদেষ্টা ডা. মহসীন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন হারুন, সাইদুজ্জামান রিংকু, মোহাম্মদ বিল্লাল হোসেন, উপদেষ্টা আবুল খায়ের মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন রহমান, অর্থ সম্পাদক শেলিম রেজা, কাজী মাহবুব রহমান শরিফ, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনউদ্দিন মিয়াজী, একরামুল হকসহ আরো অনেকে।


শেয়ার করুন