০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:৩০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


গর্ভপাত অব্যাহত রাখতে প্রতিশ্রুতি বাইডেনের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২২
গর্ভপাত অব্যাহত রাখতে প্রতিশ্রুতি বাইডেনের


গত মাসেই নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির নারী অধিকার কর্মীরা। তবে বরাবরই গর্ভপাতের পক্ষে অবস্থান নেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার এই নারীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রæতি দিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার গর্ভপাতের জন্য নারীদের বিভিন্ন প্রদেশে ভ্রমণের সুরক্ষা নিশ্চিত করবে।

খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের ওই রায়ের পর যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশ গর্ভপাত নিয়ে নিজের মতো করে আইন প্রণয়ন করতে পারবে। এতে দেশের বেশিরভাগ প্রদেশেই গর্ভপাত নিষিদ্ধ হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গুগল জানিয়েছে, গর্ভপাত ক্লিনিকে যাওয়াদের লোকেশন ডাটা তারা মুছে ফেলবে। এতে করে পরবর্তীতে এই তথ্য ব্যবহার করে কোনো নারীকে দন্ড দেয়া যাবে না। 


শেয়ার করুন