০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


প্রসঙ্গঃ রাজশাহীতে প্রধানমন্ত্রীকে প্রাণ নাশের হুমকি
মির্জা ফখরুল ও চাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৩
মির্জা ফখরুল ও চাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ফাইল ছবি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাইদ চাদের বিরুদ্ধে নাটোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। তাদের আটক করা না হলে যে কোনো সময় দেশে আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটার আশংকার কথাও উল্লেখ রয়েছে ওই লিখিত অভিযোগে। গত সোমবার রাতে নাটোর থানায় অভিযোগটি দায়ের করা হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান একটি লিখিত অভিযোগ নিয়ে এলে তা গ্রহণ করা হয়। উল্লেখিত অভিযোগ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 


আবু সাইদ চাঁদ/ফাইল ছবি 


উল্লেখ্য, গত ১৯ মে আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দিয়ে রাজশাহীর পুঠিয়ায় একটি সমাবেশে বক্তব্য রাখেন। এর প্রতিবাদে আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে পালিত হচ্ছে। 


শেয়ার করুন