০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৫৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নিউইয়র্কের কনস্যুলেট থেকে সরানো হলো মুজিবের ছবি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
নিউইয়র্কের কনস্যুলেট থেকে সরানো হলো মুজিবের ছবি শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হচ্ছে


নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট থেকে সরানো হয়েছে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি। জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে কনস্যুলেট অফিস থেকে ছবি সরানো হয়। বিকেল থেকেই বিক্ষুদ্ধ লোকজন কনস্যুলেট অফিসের সামনে জড়ো হয় এবং এক পর্যায়ে কনস্যুলেটে তারা ঢুকতে চেষ্টা করেন। এই সময় কনসাল জেনারেল নাজমুল হুদা অফিসে ছিলেন না। তিনি অফিসে এসে পরিস্থিতি দেখে তিনজনকে ঢুকতে অনুমতি দেন। কিন্তু কে শুনে কার কথা। ঐ সময় ৩০-৪৯ জনের মত ভিতরে ঢুকে পড়েন এবং বিএনপি সমর্থকদের চাপাচাপিতে শেখ মুজিবের ছবি সরিয়ে দিতে বাধ্য হন তারা। সেই সাথে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও। হলওয়ে থেকে এই দুই জনের ছবি সরানোর পর তারা কনসাল জেনারেলের রুমের গিয়েও ছবি দেখতে পান এবং সেই ছবি নামানোর অনুরোধ করেন। প্রথমে রাজি না থাকলেও এক পর্যায়ে ছবি নামাতে বাধ্য হন। ছবি নামানো শেষ করে বিএনপির সমর্থকরা বলেন, এখন আর তাদের ছবি আমরা কনস্যুলেট অফিসে দেখতে চাই না। তাদের ছবি আবার লাগানো হলে অবশ্যই পরিস্থিতির জন্য কনসাল জেনারেল দায়ী থাকবেন।

অন্যদিকে কন্স্যুলেট অফিসে নিয়োগপ্রাপ্ত একজন আওয়ামী লীগের কট্টর সমর্থক আসিফকে সাতদিনের ছুটি দেয়া হয়েছে।

শেয়ার করুন