০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬:৪৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


প্রেসিডেন্ট জো বাইডেন কি পারকিনসন্স রোগে আক্রান্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৪
প্রেসিডেন্ট জো বাইডেন কি পারকিনসন্স রোগে আক্রান্ত প্রেসিডেন্ট বাইডেন তার চিকিৎসক ডা. কেভিন ও’কনরের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসের দিকে কলোনাড ধরে হাঁটছেন


গত ২৭ জুন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার প্রথম বিতর্কে জো বাইডেন তার বক্তব্যে হোঁচট খেয়ে যান, মঞ্চে তিনি দুর্বল হয়ে পড়েন, বিপর্যস্ত হয়ে পড়েন এবং মাঝেমধ্যে তার চিন্তার ট্রেন হারিয়ে ফেলার পর থেকে বাইডেন অপ্রত্যাশিত অসুস্থতায় ভুগছেন এমন উদ্বেগ বেড়েছে। বিতর্কে প্রেসিডেন্ট বাইডেন তন্দ্রাগত অবস্থায় প্রশ্নের জবাব দেন।

হোয়াইট হাউসের ভিজিটর লগের পর্যালোচনায় দেখা গেছে যে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের একজন স্নায়ু বিশেষজ্ঞ এবং মুভমেন্ট ব্যাধি বিশেষজ্ঞ ডক্টর কেভিন ক্যানার্ড গত আগস্ট ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত আট বার হোয়াইট হাউসে গিয়েছিলেন। ক্যানার্ড ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে প্রারম্ভিক পারকিনসন্স রোগের চিকিৎসার ওপর সহ-লেখক গবেষণা করেছেন। লগগুলো অনুসারে, কানার্ড জানুয়ারির মাঝামাঝি সময়ে হোয়াইট হাউসে হোয়াইট হাউসের চিকিৎসক ড. কেভিন ও’কনরের সঙ্গে দেখা করেছিলেন। হোয়াইট হাউসে ক্যানার্ডের সফরের কথা প্রথম দ্য নিউইয়র্ক পোস্ট ৬ জুলাই রিপোর্ট করে।

 হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জিন পিয়েরে ডা. ক্যানার্ডের সফর সম্পর্কে নিশ্চিত বা বিস্তারিত বলতে অস্বীকার করেন। মিডিয়া ব্রিফিংয়ে তাকে প্রায়শই সাংবাদিকরা চ্যালেঞ্জ করছিলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন তার বার্ষিক শারীরিক পরীক্ষার সঙ্গে যুক্ত একজন নিউরোলজিস্টকে তিনবার দেখেছিলেন। তিনি হোয়াইট হাউসে ক্যানার্ডের উপস্থিতি ব্যাখ্যা করেননি। তবে তিনি বলেন, হোয়াইট হাউসে হাজার হাজার সামরিক কর্মী আসেন এবং তারা মেডিকেল ইউনিটের তত্ত্বাবধানে থাকে। এটি হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ করা কিছু সামরিক কর্মীদের চিকিৎসার সঙ্গে যুক্ত হতে পারেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে এক ব্রিফিংয়ে বলেন, প্রেসিডেন্টের কি পারকিনসন্সের চিকিৎসা করা হয়েছে? না। তিনি কি পারকিনসন্সের চিকিৎসা নিচ্ছেন? না, তিনি কি পারকিনসন্সের জন্য ওষুধ খাচ্ছেন? না। কারিন জিন-পিয়েরে আরো বলেন, প্রেসিডেন্ট বাইডেন কিছু ডেমোক্র্যাটের সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

শেয়ার করুন