০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


টি ২০ বিশ্ব কাপ ২০২৪
দাপুটে জয়ে ইংল্যান্ডকে ছিটকে ফেলে ফাইনালে ভারত
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৪
দাপুটে জয়ে ইংল্যান্ডকে ছিটকে ফেলে ফাইনালে ভারত চেষ্ট ছিল, কিন্তু লক্ষ্যে পৌছাতে ব্যর্থ ইংল্যান্ড। ফাইনালে ওঠার আনন্দ ভারতের/ছবি সংগৃহীত


প্রতাশা পূরন হলোনা দ্বিতীয় সেমিফাইনালও। ভারত -ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত এ সেমী ফাইনালটিতে হাড্ডা হাড্ডা লড়াই হবে।  কিন্তু হয়নি আদৌ। বৃষ্টিস্লাত এ ম্যাচে প্রথমে ব্যাটিং করা ভারত সর্বকালের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার ( ৩৯ বলে করা ৫৭) এবং উদীয়মান নবীন তারকা সূর্য কুমার যাদবের ( ৪৭) রানের সুবাদে ১৭১/৭ করে. জবাবে কুলদীপ যাদব ( ৩/১৯) ,আকসার প্যাটেলের  ( ৩/২৩) ঘূর্ণি বল এবং জাসপ্রিত বুমরার ( ২/১২) বিধ্বংসী বোলিংয়ে ১০৩ রানে গুটিয়ে যায় ইংরেজ সিংহ। ৬৮ রানের বিশাল ব্যাবধানে একপেশে জয় নিয়ে ফাইনালে রোহিত-কোহলির ভারত।


টুর্নামেন্ট জুড়ে প্রবল প্রতাপে খেলতে থাকা টিম ইন্ডিয়া সেমী ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। ২৯ তারিখে সর্বজয়ী ভারত খেলবে ওপর অপরাজিত দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।  ভারতে অনুষ্ঠিত বিগত ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালের মত শেষ পরীক্ষায় বার্থ নাহলে এবারে ভারতের বিশ্ব কাপ জয় অনেকটাই নিশ্চিত বলা যায়।


এবারের টুর্নামেন্টে বরাবরের মতোই ফেভারিট দলগুলোর শীর্ষে ছিল ভারত। বিভিন্ন পর্যায়ে অন্নান্য ফেভারিট দল অস্ট্রেলিয়া ,ওয়েস্ট ইন্ডিজ ,নিউজিল্যাণ্ড ,পাকিস্তান ঝরে পরে। ভারত কিন্তু প্রতিটি ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে।  অন্যদিকে ফাইনালে উঠে আসা দক্ষিণ আফ্রিকা কিন্তু অনেক ম্যাচ জিতেছে হাড্ডা হাড্ডি লড়াই করে।  দেখতে হবে ফাইনালে দক্ষিণ আফ্রিকার তুখোড় ফর্মে থাকা বোলাররা কতটা বাধা সৃষ্টি করতে পারে ভারতের ফর্মে থাকা ভারতীয় ব্যাটসম্যানদের উপর।  সেই সঙ্গে দেখতে হবে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ,আদ্রিয়ান মারকরাম, ডেভিড মিলার কিভাবে সামাল দেয় জাসপ্রিত বুমরা , কুলদীপ যাদব ,আকসার প্যাটেলদের।  


জানি ক্রিকেট বিশেষত সক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ নিয়ে নিশ্চিত করে আগাম কিছু বলা সুবিবেচনা প্রসূত নয়। তবে টুর্নামেন্টের গতিধারা প্রমান করছে ভারত হয়ত এবারের বিস্মকপা জিতে নিবে। তবে যাই হোক খেলাটিতে যেন হাড্ডা হাড্ডি লড়াই হয়. ভারতকে যেন আইসিসির বদান্যতায় শিরোপা জয়ী হতে না হয়।

শেয়ার করুন