১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:১৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ঘটনাস্থলে শতাধিক প্রবাসীর প্রতিবাদ ও দোয়া
জাকের হোসেনের হামলাকারীকে গ্রেফতার ও শাস্তি দাবি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৪
জাকের হোসেনের হামলাকারীকে গ্রেফতার ও শাস্তি দাবি বক্তব্য রাখছেন পুলিশ অফিসার


বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ জাকের হোসেন খসরু নিহতের ঘটনায় জড়িত দুর্বৃত্তকে অবিলম্বে গ্রেফতার এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। গত ১২ মে রোববার বেলা ২টায় জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও ১৬৭ স্ট্রিটের কর্নারে আয়োজিত শোক ও দোয়া প্রার্থনা সভায় উল্লিখিত দাবি জানানো হয়। শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক অনুষ্ঠানের আয়োজন করে।

শেরপুর জেলার সন্তান এবং নিউইয়র্ক সিটির জ্যামাইকাবাসী মোহাম্মদ জাকের হোসেন খসরু হিলসাইড অ্যাভিনিউ ও ১৬৭ স্ট্রিটের কর্নারে গত ৫ এপ্রিল শুক্রবার দুর্বৃত্তের হামলার শিকার হন। ঘটনার পর হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং গুরুতর আহত এবং জ্ঞানহীন অবস্থায় খসরুকে কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল ঈদুল ফিতরের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্বৃত্তের আকস্মিক হামলায় খসরু নিহতের ঘটনাটিকে হত্যা হিসেবে দাবি করে প্রবাসী বাংলাদেশি ঘটনার সঙ্গে দুর্বৃত্তকে চিহ্নিত এবং তাকে বিচারের আওতায় এসে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মসজিদ মিশন সেন্টারের ইমাম ও ডাইরেক্টর হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় পুলিশ প্রিসেকটের সিও মি. জেং, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গণি ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, শেরপুর জেলা সমিতি ইউএসএর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর সহ-সভাপতি মোহাম্মদ আলম প্রিন্স ও সাধারণ সম্পাদক রাশেক মালিক এবং নিহতের স্ত্রী শামীমা আক্তার শিউলী।

সভায় পুলিশ কর্মকর্তা জেং বলেন, মোহাম্মদ জাকের হোসেন খসরু নিহতের ঘটনায় জড়িত দুর্বৃত্তকে ধরতে প্রচেষ্টা চলছে। এজন্য পুলিশের গোয়েন্দা শাখা কাজ করছে। অপরাধী অবশ্যই ধরা পড়বে এবং বিচার হবে বলে তিনি আশ্বস্ত করেন। বিষয়টি যেহেতু তদন্তনাধীন তাই এই মুহূর্তে বেশি কিছু বলা ঠিক হবে না। বাফার নেতৃবৃন্দ বাংলাদেশি-আমেরিকান পুলিশ হিসেবে খসরু হত্যার ঘটনায় কমিউনিটির সঙ্গে তারাও সমব্যথী উল্লেখ করে বলেন, অবশ্যই এই হত্যার বিচার হবে এবং আমরা সব কমিউনিটির বিপদ-আপদে পাশে আছি, পাশে থাকবো।

শামীমা আক্তার শিউলীসহ কমিউনিটি নেতৃবৃন্দ অনতিবিলম্বে জাকের হোসেন খসরু হত্যার জন্য দায়ী দুর্বুত্তকে অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রতিবাদ সভায় জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ, টাঙ্গাইল সোসাইটি ইউএসএ, ময়মনসিংহ জেলা সমিতি ইউএসএ ও শেরপুর প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ এবং সর্বস্তরের শতাধিক প্রবাসী বাংলাদেশি যোগ দেন।

শেয়ার করুন