০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৫৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


‘যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে’
৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৪-২০২৪
৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল সিইসি হাবিবুল আউয়াল/ফাইল ছবি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে। তিনি বলেন, সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনের মাধ্যমে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি যে- বাংলাদেশে গণতন্ত্র আছে, নির্বাচন নির্বাচনের মতো হয়। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে বিগত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে, তা ক্ষুণ্ন হতে পারে।


আজ বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।


দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সিইসি বলেন, দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘেœ ভোট দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, যেকোন মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র আছে- তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে। এ সময় সিইসি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উপজেলা নির্বাচনে যেন সহিংসতা না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দেন।

শেয়ার করুন