১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৫২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মার্কিন নাগরিকের অবৈধ স্বামী বা স্ত্রীকে ওয়ার্ক পারমিট দেওয়ার পরিকল্পনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৪-২০২৪
মার্কিন নাগরিকের অবৈধ স্বামী বা স্ত্রীকে ওয়ার্ক পারমিট দেওয়ার পরিকল্পনা ওয়ার্ক পারমিট


মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন মার্কিন নাগরিকদের অবৈধ স্বামী এবং স্ত্রীকে ওয়ার্ক পারমিট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান নাগরিকদের সঙ্গে বিবাহিত অবৈধ অভিবাসীদের অস্থায়ী আইনি মর্যাদা এবং কাজের অনুমতি দেওয়ার উপায়গুলো বিবেচনা করছে। বিষয়টির সঙ্গে পরিচিত কয়েকটি সূত্র ২২ এপ্রিল সোমবার গণমাধ্যমকর্মীদের বলেছে, নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটরা এই সাহসী পদক্ষেপের পরিকল্পনা নেয়। ডেমোক্রেটিক আইনপ্রণেতা এবং অ্যাডভোকেসি গ্রুপগুলো প্রেসিডেন্ট জো বাইডেনকে অবৈধ সীমান্ত ক্রসিং হ্রাস করার জন্য নির্বাহী পদক্ষেপগুলো বিবেচনা করার সঙ্গে সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত মার্কিন নাগরিকদের অবৈধ স্বামী বা স্ত্রীকে এ পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে।

আগামী নির্বাচনে অভিবাসন সমস্যা একটি গুরুক্বপূর্ণ সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে। কারণ গত নির্বাচনের পূর্বে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ইমিগ্রেশন সমস্যার সমাধান করবেন। বাস্তবে রিপাবলিকানদের বিরোধিতার কারণে তিনি কিছুই করতে পারেননি।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন, বাইডেনের কম বিধিনিষেধমূলক নীতির কারণে অবৈধ অভিবাসন বেড়েছে আমেরিকায়। হোয়াইট হাউস সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন-মেক্সিকো সীমান্তে অভিবাসীদের থামানোর জন্য নির্বাহী পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করেছে কিন্তু বাস্তবায়ন করছে না। 

বাইডেন প্রশাসন মার্কিন নাগরিকদের স্ত্রীদের জন্য ‘প্যারোল ইন প্লেস’-এর সম্ভাব্য ব্যবহারও পরীক্ষা করেছে বলে সূত্র জানিয়েছে। কেউ কেই এ বিষয়টি নিয়ে আলোচনার অনুরোধ জানিয়েছেন।

অনেকেই বলেছেন, অস্থায়ী আইনি মর্যাদা ওয়ার্ক পারমিটের অ্যাক্সেস এবং নাগরিকত্বের সম্ভাব্য পথ প্রদান করবে। কোনো পদক্ষেপ আসন্ন বা চূড়ান্ত নয়, সূত্র জানিয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন যে, প্রশাসন সম্ভাব্য নীতির বিকল্পগুলো ক্রমাগত মূল্যায়ন করছে, তবে নির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে আলোচনা নিশ্চিত করতে অস্বীকার করেছে।

মুখপাত্র আরো বলেন, যারা প্যারোল ইন প্লেস পাওয়ার যোগ্য তারা এটি দ্রুত পাবেন। বাইডেন প্রশাসন একটি অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা ন্যায্য এবং আরো মানবিক। ইমিগ্রেশন অ্যাডভোকেসি সংস্থার তথ্য অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক ১.১ মিলিয়ন অবৈধ অভিবাসী মার্কিন নাগরিকে বিয়ে করেছেন। ৮৬ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা গত বছর প্রেসিডেন্ট বাইডেন এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেয়রকাসের কাছে একটি চিঠি পাঠিয়েছিল, যাতে তারা মার্কিন নাগরিকদের স্ত্রীদের রক্ষা করতে এবং বিদেশে বসবাসকারীদের মার্কিন নাগরিকদের স্ত্রীদের জন্য একটি পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়া তৈরি করার আহ্বান জানিয়েছিল।

শেয়ার করুন