০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


সিলেট সদরের ইফতার ও দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৪
সিলেট সদরের ইফতার ও দোয়া মাহফিল সিলেট সদর থানার ইফতারে অংশগ্রহণকারীরা


সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ৪ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইফতারকে কেন্দ্র করে কুইন্সের একটি রেস্টুরেন্ট নিউইয়র্কে বসবাসরত সিলেট সদরের বাসিন্দাদের মিলন মেলায় পরিণত হয়। এতে সংগঠনের কার্যকরি পরিষদ, উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পর্ব পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ (আবদার)। ইফতার পর্ব শেষে সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) ও সাধারণ সম্পাদক আর সি টিটো উপস্থিত সবাইকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

শেয়ার করুন