০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৪৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। গত ১৪ জুলাই নিউইয়র্ক সিটির নিজবাড়িতে ৭৩ বছর বয়সে তিনি মারা যান। একটি সূত্র বলছে, ইভানার মৃত্যু দুর্ঘটনাজনিত কারণেই হয়েছে বলে মনে করছে পুলিশ। পুলিশ ওই সূত্রকে জানিয়েছে, ইভানাকে তাঁর বাড়ির সিঁড়িতে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। তিনি পড়ে গিয়ে থাকতে পারেন বলে তাঁদের ধারণা।

ডোনাল্ড ট্রাম্প নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ ইভানার মৃত্যুর কথা নিশ্চিত করেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘ ইভানা একজন চমৎকার, সুন্দর ও বিস্ময়কর নারী ছিলেন। তিনি একটি মহৎ ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে গেছেন।’ পাঁচ সন্তানের জনক ডোনাল্ড ট্রাম্পের তিন সন্তানের মা হলেন ইভানা। তাঁর গর্ভে জন্ম নেন ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও ইরিক ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বিয়ে করেছেন তিনবার। ১৯৭৭ সালে প্রথম তিনি বিয়ে করেন চেক রিপাবলিকের মডেল ইভানাকে। তবে ১৫ বছরের মাথায় ১৯৯২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে তাঁদের বিয়ে হয়। বিচ্ছেদ হয় ১৯৯৯ সালে। ২০০৫ সালে ট্রাম্প তৃতীয় বিয়ে করেন মেলানিয়াকে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি।

 

শেয়ার করুন