০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:৩৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ছিনতাইকারীর আক্রমণে অতিষ্ঠ ইস্ট নিউইয়র্কের ব্যবসায়ীরা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০২-২০২৪
ছিনতাইকারীর আক্রমণে অতিষ্ঠ ইস্ট নিউইয়র্কের ব্যবসায়ীরা ইস্ট নিউইয়র্কের ব্যবসা প্রতিষ্ঠান


নিউইয়র্কের ব্রুকলীনের বিভিন্ন জনগোষ্ঠী শান্তি ও নিরাপত্তার সাথে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ব্রুকলিনের ইস্ট নিউইয়র্ক এলাকার বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা, চুরি ও পিস্তল দেখিয়ে ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত ১ ফেব্রুয়ারি ২ জন অস্ত্রধারী ইউক্লিড সাবওয়ের নিকটবর্তী পাইন স্ট্রিটের স্কাই ওয়ারলেস বিডিতে ডাকাতিকরে। এ সময় অস্ত্রধারীরা অস্ত্র তাক করে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে অনেকগুলো ব্যান্ডনিউ আইফোন (১৫ প্রো-ম্যাক্সসহ আনুমানিক ২২ থেকে ২৫ হাজার ডলার লুট করে নিয়ে যায়। সাম্প্রতিক সময়ে একই এলাকার এফএম ওয়ারলেস, রেডস্টোন ফার্মেসি, সাবওয়ে সেন্ডউইচ, এশিয়ার গ্রোসারি, লির্বাটি সুপার মাকের্ট, বিপি গ্যাস স্টেশন, মহসীন ডিজিটালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ রিপোর্ট করা হলেও আসামীদের ধরা হচ্ছে না। আসামীদের না ধরার কারণে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা এ ব্যাপারে নিউইয়র্ক সিটি মেয়র, সিটি কাউন্সিলর, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অতিরিক্ত পুলিশ নিয়োগের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন