০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা


আবারও উন্নত চিকিৎসা
সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে খন্দকার মোশাররফ হোসনকে
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৪
সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে খন্দকার মোশাররফ হোসনকে


উন্নত চিকিতসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য  সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসনকে।

রাতে ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের ফ্লাইট হয়রত শাহ জালাল আন্তরজাতিক বিমান বন্দর ছাড়ে বলে জানান, তার সাথে থাকা ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন, ‘‘ব্রেইন হ্যামোরেজে আক্রান্ত আব্বাকে নিয়ে আমরা রওনা হয়েছি।”

‘‘ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে আব্বাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। সেখানে তার চিকিৎসার সব কিছু ঠিক করা হয়েছে। দোয়া করবেন।”

বাবার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মারুফ।

গত বছরের ১৬ জুন দলীয় পদযাত্রার কর্মসূচিতে অংশ নেওয়ার সময়ে অসুস্থ হলে প্রথম দফায় এভারকেয়ার হাসপাতালে এবং ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেন খন্দকার মোশাররফ। দুই মাসের অধিক সময় চিকিতসা শেষে গত ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন। এরপর আবার অসুস্থ হলে তাকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিতসাধীন অবস্থায় ব্রেইন হ্যামোরেজে আক্রান্ত হন বলে তার পরিবারের সদস্যরা জানান। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর এখন তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।

খন্দকার মোশাররফ হোসেনের সাথে তার সহধর্মিনী বিলকিস আখতার হোসেনসহ দুই ছেলেসহ পরিবারের সদস্যরা একই ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছে।

শেয়ার করুন