০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


নুরুল ইসলাম নাহিদের বিজয়ে সমর্থক গোষ্ঠীর আনন্দ সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৪
নুরুল ইসলাম নাহিদের বিজয়ে সমর্থক গোষ্ঠীর আনন্দ সমাবেশ নূরুল ইসলাম নাহিদ


গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গত ১৫ জানুয়ারি ওজনপার্কের আব্দুল্লাহ পার্টি হলে নুরুল ইসলাম নাহিদ সমর্থক গোষ্ঠী আনন্দ সমাবেশের আয়োজন করে। আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল এবং অনুষ্ঠান উপস্থাপন করেন শামীম আহমদ। আনন্দ উৎসবে বাংলাদেশ থেকে মুঠোফোনে যুক্ত হন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। নির্বাচনে বিজীত হওয়ার জন্য প্রবাসে থেকেও সাহায্য ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবার কাছে তিনি দোয়া কামনা করেন। নুরুল ইসলাম নাহিদের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, মোজাহিদুল ইসলাম, আব্দুল হাছিব, মোহাম্মদ আলীম আহমদ, মোস্তফা বাবুল, কমর উদ্দীন, মস্তাক উদ্দীন, বিয়ানীবাজার সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, ফয়সল আহমদ, ফজলে রাব্বী শেবুল। আনন্দ উৎসবে আয়োজকরা সবাইকে মিষ্টি মুখ করান।

শেয়ার করুন