০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ভোট নিতে নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি বিরত রাখার আহ্বান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৩
ভোট নিতে নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি বিরত রাখার আহ্বান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম/ফাইল ছবি


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ ভোটাধিকার ও নাগরিক অধিকার ছিনিয়ে নিয়েছে। সরকার তলে তলে সব আসনে এমপি সিলেক্ট করে আন্তর্জাতিক সমর্থন আদায়ে পাতানো একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কিছু কিংস পার্টি ও ডমেস্টিক দল নিয়ে কথিত নির্বাচনি বৈতরণী পার হতে যাচ্ছে।


শনিবার বিকালে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেরার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  রেজাউল করীম বলেন, এবার নির্বাচন হচ্ছে নৌকা-স্বতন্ত্র-ডামি নৌকা-বিদ্রোহী নৌকার চরিত্রে নাটকে অভিনয় করছে। এভাবে নির্বাচনের নামে তামাশার কোনো মানে হয় না।


তিনি আরও বলেন, সরকারের একগুয়েমির কারণে দেশ ভয়াবহ সঙ্কটের দিকে ধাবিত হচ্ছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে দেশ। কাজেই জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার গায়ের জোরে নির্বাচন করে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
চরমোনাই পির বলেন, কথিত নির্বাচনে ভোটার নেওয়ার জন্য নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন, নাগরিক সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদর্শন করছে; যা সত্যিকারের অমানবিক। এখান থেকে সরকার দলীয় লোকজন বিরত থাকার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, ভোট বর্জন নাগরিক অধিকার। সরকার দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনের নামে জনগণকে ধোকা দিচ্ছে। দেশ-বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানো একতরফা নির্বাচনের নামে নাটক করছে। বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিচ্ছে।

শেয়ার করুন