০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৪২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ড. খন্দকার মোশারফ হোসেনের জন্য দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
ড. খন্দকার মোশারফ হোসেনের জন্য দোয়া কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত ৫ ডিসেম্বর সাবেক এই মন্ত্রীকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়। 

ড. খন্দকার মোশারফ হোসেনের সুস্থতা কামনায় নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস ইসলামী সেন্টারে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ড. খন্দকার মোশারফ হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট কে এম আই খলিলসহ বাংলাদেশে গণতন্ত্র ও মানবধিকার আন্দোলনে নির্যাতিত নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সাদেক ও ইমাম মোজাম্মেল মিলাদ ও দোয়া পরিচালনা করেন। কুমিল্লাবাসীর এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও নিউইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ। 

উল্লেখযোগ্যরা হলেন অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, মো. আনোয়ারুল ইসলাম, আবদুস সবুর, গিয়াস উদ্দিন, দেওয়ান সাত্তার, মামুন মিয়াজী, শফিক রহমান দুলাল, মো. আমিনুল ইসলাম চৌধুরী, মো. সাইদুর রহমান সাইদ, বদরুল হক আজাদ, সোহেল আহমেদ, মো. রুহুল আমিন, ইঞ্জিনিয়ার মাইনউদ্দিন মিয়াজী, শামিম মিয়া, সেলিম আহমেদ, সাইফুল ইসলাম, হাবিব উল্লাহ, কবীর হোসেনসহ আরো অনেকে।

শেয়ার করুন