০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৪৯:৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৪
বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল


যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জয়া পার্টি হলে। বিপুল সংখ্যক বালাগঞ্জ ওসমানীনগরবাসীর উপস্থিতির সাথে সাথে এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ মূলধারার রাজনীতিবিদ। সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ সভাপতি সৈয়দ এনাম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক জোহায়েব চৌধুরীর সঞ্চালনায় এই ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান জিল্লু, আবু সাইদ আহমেদ, এবাদ চৌধুরী, ফয়েজ চৌধুরী, এনওয়াইপিডি ক্যাপ্টেন কারাম চৌধুরী, নাসাউ কাউন্টি স্টেট সিনেটর প্রার্থী মোহাম্মদ আজম, আমান আহমদ, সোহাগ আহমদ, শরিফুল খালিসদার, সুহেব আহমদ, ওয়ালী আহমদ, আবদুল ওয়াহিদ, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, সারওয়ার চৌধুরী, শিহাব আহমেদ, রনি আহমদ প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আশরাফ আহমেদ, তোফায়েল আহমেদ, উপদেষ্টা আব্দুল মতিন, কোষাধ্যক্ষ তৌফিক আলম, শেরুজ্জামান শিরু, ফয়সল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন