০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


থ্যাঙ্কস গিভিং ডে ২৩ নভেম্বর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৩
থ্যাঙ্কস গিভিং ডে ২৩ নভেম্বর


আগামী ২৩ নভেম্বর থ্যাঙ্কস গিভিং ডে। এটি আমেরিকায় ছুটির দিন। বিভিন্ন বড় বড় স্টোরগুলোতে থ্যাঙ্কস গিভিং ডেতে বিশেষ সেল দেয়া হয়। থ্যাঙ্কস গিভিং ডেতে টার্কি পার্টির আয়োজন করা হয়। বিশেষভাবে আয়োজন করা হয় পার্টির। এক সময় প্রবাসী বাংলাদেশিরা এই দিবসটি পালন করতো না। ইদানীং বাংলাদেশি কমিউনিটিতেও থ্যাঙ্কস গিভিং পার্টি জনপ্রিয় হয়ে উঠেছে। এ দিন অনেকেই বাজার থেকে হালাল টার্কি নিয়ে আসেন এবং রান্না করে পরিবারের সবাইকে নিয়ে পালন করেন। কোনো কোনো সংগঠন এই দিনের বিশেষ পার্টি হল ভাড়া নিয়ে অনুষ্ঠান করে থাকেন। আবার যারা টার্কি পছন্দ করেন না তারা আস্ত মোরগের ব্যবস্থা করেন। মোরগটিকে টার্কির মতোই রান্না করা হয়। বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন গ্রোসারিতে হালাল টার্কি বিক্রি করা হয়। সেই সাথে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতেও রান্না করা টার্কি বিক্রি ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, আমেরিকায় ১৭৮৯ সাল থেকে থ্যাঙ্কস গিভিং ডে পালিত হয়ে আসছে। নিউজার্সির কংগ্রেসম্যান ইলাস বুডিনট প্রেসিডেন্ট ওয়াশিংটনকে থ্যাঙ্কস গিভিং ডে জাতীয়ভাবে পালনের আহ্বান জানান। তার প্রস্তাবেই প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিংস ডে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন