১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:১৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


এম্পয়ার ব্লুক্রস এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেল আশা হোম কেয়ার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৩
এম্পয়ার ব্লুক্রস এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেল আশা হোম কেয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন আকাশ রহমান ও ঈশা রহমান


এম্পয়ার ব্লুক্রস ব্লুশিল্ড (Empire BlueCross BlueShield) ২০২২ সালের এচিভমেন্ট এওয়ার্ড পেল নিউইয়র্কের বাংলাদেশী মালিকানাধীন আশা হোম কেয়ার। গত ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে আশা হোম কেয়ার জ্যামাইকা কপোরেট কার্যালয় পরিদর্শন এবং অ্যাওয়ার্ড ক্রেস্ট ও উপহার চেক তুলে দেন Empire bluecross BlueShield (Integra)  ডিরেক্টর এল সাইমন্স এবং ম্যানেজার জোবেড লাপয়েন্টস। পুরস্কার গ্রহণ করেন আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান ও পরিচালক ঈশা রহমান।

এ সময় আশা স্যোসাল ডে কেয়ারের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাত্র ৬ বছরের পথচলায় হোম কেয়ার ও ডে কেয়ার সেবায় অসামান্য কৃতিত্ব অর্জনে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহায়তায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আকাশ রহমান। তিনি বলেন, এ অর্জন বাংলাদেশীদের অর্জন। কমিউনিটির সেবায় সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান।

এই অ্যাওয়ার্ড অর্জনে আকাশ রহমানকে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী ১৭ নভেম্বর সংবর্ধনা দেয়া হবে। সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সন্ধ্যা ৬টায়। সভাপতি রাফেল তালুকদার এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন