১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৪৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বৈষম্য ফেরানোর চেষ্টা কোটা চালুর মাধ্যমে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৪
বৈষম্য ফেরানোর চেষ্টা কোটা চালুর মাধ্যমে


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, কোটা চালুর মাধ্যমে সরকার বৈষম্য ফেরানোর চেষ্টা করছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার আবার কোটাপ্রথা চালু করতে চাইছে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবন্ধী ও নারী কোটা থাকলেও তা সর্বোচ্চ ১০ শতাংশের বেশি নয়। উন্নত সকল দেশে মেধার ভিত্তিতেই চাকরিতে নিয়োগ দেয়া হয়ে থাকে। যার ব্যতিক্রম একমাত্র আমাদের দেশে। বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বাড়ছে এমতাবস্থায় ৫০ শতাংশের অধিক কোটার কারণে বেকারত্ব যেভাবে বাড়বে একই সাথে দেশ থেকে মেধা পাচার হয়ে যাবে। বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে মেধাবীদের অবমূল্যায়ণ করার কোন যৌক্তিকতা নেই। এমতাবস্থায় সরকারকে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করুন।

তিনি বলেন, ভারতকে করিডোর দেওয়ার প্রতিবাদ এবং দুর্নীতিবাজদের বিচানের দাবিতে সকলকে সোচ্চার ভুমিকা পালন করতে হবে।

গত ৯ জুলাই মঙ্গলবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমীর বলেন, ভারতের সঙ্গে কিসের বিনিময়ে সরকার রেল, স্যাটেলাইট ও সামরিক চুক্তি করল, তা দেশের জনগণ কিছুই জানেন না। এটা জানার অধিকার জনগণের আছে। এজন্য চুক্তিগুলো জাতির সামনে প্রকাশ করা জরুরি। মুক্তিযুদ্ধের মূল চেতনা বৈষম্যহীন বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, এই সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে ভূলুণ্ঠিত করে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার কোটাপ্রথা চালু করতে চাইছে, যা ছাত্রসমাজের আন্দোলনের মাধ্যমে বাতিল করা হয়েছিল ২০১৮ সালে। সত্যিকারের মেধাবীদের উপস্থিতি থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে কম যোগ্যতা সম্পন্ন ও স্বল্প মেধাবীরা কোটা পদ্ধতির কারণে সরকারি চাকরিতে নিয়োগ পাচ্ছে। কোটা ব্যবস্থার কারণে এভাবে মেধাবী ও যোগ্য প্রার্থীদের সরকারি চাকরি থেকে লাগাতার ভাবে বঞ্চিত করা হলে প্রশাসনে এক সময় নিশ্চিত ভাবেই স্থবিরতা নেমে আসবে। রাষ্ট্র ও প্রশাসনের নিজ স্বার্থেই কোটা পদ্ধতির আমূল সংস্কার করে যোগ্যতার ভিত্তিতে মেধানুসারে চাকরির নিশ্চয়তা দিতে হবে। সুতরাং সন্তানসম শিক্ষার্থীদের কোটা প্রথা বাতিলের দাবি যৌক্তিক ও ন্যায্য বলে মনে করে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন