০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৪:৫৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


সাকিব আল হাসানের সাথে মতবিনিময়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
সাকিব আল হাসানের সাথে মতবিনিময় সাকিব আল হাসান /ফাইল ছবি


বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এবং বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসানের সাথে ইফতার ও মতবিনিময় আগামী ২৪ এপ্রিল রোববার। শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম জানিয়েছেন, সাকিব আল হাসান আগামী ২৪ এপ্রিল নিউইয়র্ক আসছেন। তার সাথে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উডসাইডের গুলশান টেরেসে।

অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন বিশিষ্ট রিয়েলএ্যস্টেট ব্যবসায়ী এবং কমিউনিটির পরিচিত মুখ নূরুল আজিম। অনুষ্ঠানের কোন টিকেট সিস্টেম না থাকলেও শুধু আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানো হবে। তিনি আরো জানান, ইফতারের পরেই সাকিব আল হাসানের সাথে মতবিনিময় সভা এবং ফটো শেসন অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভা শেষে তিনি শ্বশুরবাড়ি যাবেন এবং সেখান থেকে ওমরা করতে যাবেন। ওমরা শেষে তিনি দেশে ফিরে যাবেন।


শেয়ার করুন