০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


অতিরিক্ত বলপ্রয়োগে জাতিসংঘের মানবাধিকার বিষায়ক হাইকমিশনের উদ্বেগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-১১-২০২৩
অতিরিক্ত বলপ্রয়োগে জাতিসংঘের মানবাধিকার বিষায়ক হাইকমিশনের উদ্বেগ


রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অতিরিক্ত বলপ্রয়োগে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষায়ক হাইকমিশন। সোমবার (১৩ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় প্রকাশিত চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা বা ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা অতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনার লাগাতার প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।


ওএইচসিএইচআর’র চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা বা ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বলপ্রয়োগ সীমিত করতে বিদ্যমান আইনের সংশোধন করে, এতে আন্তর্জাতিক মানদণ্ড অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি এগেইনস্ট টর্চার এবং মানবাধিকার বিষয়ক কমিটি। এর পাশপাশি বলপ্রয়োগের সমস্ত অভিযোগ, অস্বীকৃত আটক, গুম এবং হেফাজতে মৃত্যুর মতো অভিযোগগুলো একটি স্বাধীন সংস্থা দিয়ে তদন্ত করার সুপারিশ করেছে। তদন্তের পর দোষীদের বিচারের আওতায় আনতে বলা হয়েছে।

শেয়ার করুন