২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১১:২৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর তারেক রহমানের পূর্ণ ভাষন হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী


মামলা মাত্র শুরু হয়েছে। আরও মামলা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
মির্জা আব্বাস সহ ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৩
মির্জা আব্বাস সহ ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা মির্জা আব্বাস/ফাইল ছবি


নয়াপল্টনে ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশে ঘটে যাওয়া কর্মকান্ডে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশকে হত্যা করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে এদের উপর। রোববার (২৯ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।  
মামলায় এজহারনামীয় আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৪৯ জনকে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও প্রায় ৮০০ জনকে।
মামলার অভিযোগ

পুলিশের মামলার অভিযোগে বলা হয়েছে, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বেআইনিভাবে সমবেত হয়ে মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারবিরোধী স্লোগান দেয় হামলাকারীরা। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় তারা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।



‘মামলা মাত্র শুরু হয়েছে। আরও মামলা হবে'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘মামলা মাত্র শুরু হয়েছে। আরও মামলা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই মামলা করবে। কতজন গ্রেফতার হয়েছে, সেটি এখনই বলতে পারছি না। পরে জানাব।’

রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বিএনপি সমাবেশের জন্য ১০ লাখ মানুষকে ঢাকায় আসার নির্দেশ দিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে সেটার নিষেধ ছিল, তারা (বিএনপি নেতারা) শোনেনি সেসব কথা। তারা পুলিশ কমিশনারকে জানিয়েছিলেন— সহিংসতা করবে না। কিন্তু খুবই দুঃখের বিষয়, তাদের লোকজন নিরীহ মানুষের ওপর মারমুখী হয়েছে, পুলিশের ওপর চড়াও হয়েছে।’

শেয়ার করুন