০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০৪:২৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিট ডোমের প্রভাবে নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা ১০০ ডিগ্রি ছুঁতে পারে বিংহ্যামটনে কৃষ্ণাঙ্গ সিনেটরকে ‘গাছে ঝুলিয়ে’ হত্যার হুমকি নিউইয়র্কে ১০ লাখ অ্যাপার্টমেন্টে ২ বছরের জন্য ভাড়া বৃদ্ধি স্থগিত বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে নোঙরের মানববন্ধন কা-র খেলা কে খেলছে, গোপনে কি হচ্ছে ? যুক্তরাষ্ট্রে নতুন পাসপোর্টে যুক্ত হলো ট্রাম্পের ছবি সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প : নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার শান্তির জন্য সবাইকে ইসলামের ছায়াতলে আসতে হবে আরো ৩ লাখ ৪০ হাজার বাসিন্দা পাবেন অর্ধেক ভাড়ায় সাবওয়ে ও বাসে যাতায়াতের সুবিধা জনগণের জন্য মাঠ উন্মুক্ত করলেই দখল নেয় প্রভাবশালীরা


এনওয়াইপিডিতে বাংলাদেশি আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৬
এনওয়াইপিডিতে বাংলাদেশি আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা


নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে গত ২৬ জুন এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডি পুলিশ কমিশনার জেসিকা টিশ। তার হাত থেকে পদোন্নতির সনদ গ্রহণ করেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্যরা।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-সার্জেন্ট এমডি নাজমুল হক এবং সার্জেন্ট এমডি লতিফ লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেছেন। পুলিশ অফিসার এমডি আব্দুল হালিম এবং পুলিশ অফিসার ফেরদৌস নাজমুল সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেছেন। এছাড়াও মো. মেহেদী ইয়াসিন ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পদ থেকে অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল-১ পদে পদোন্নতি লাভ করেছেন।

সায়েদ সিদ্দিকী অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল-১ পদ থেকে অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল-২ পদে পদোন্নতি লাভ করেছেন।

এ অসাধারণ অর্জনে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক এবং সেক্রেটারি ডিটেকটিভ জামিল সারোয়ার এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, ‘এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের বিষয়।’

বাপার মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া বলেন, ‘আমাদের এ সদস্যদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি এসেছে। তাদের এ সাফল্য আগামী প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’ অনুষ্ঠানে বাপার বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশাজীবী, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

পদোন্নতিপ্রাপ্ত এ কর্মকর্তাদের সাফল্যে পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। কমিউনিটির নেতৃবৃন্দ মনে করেন, তাদের এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানে উৎসাহিত করবে এবং বাংলাদেশি-আমেরিকানদের ইতিবাচক ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।

শেয়ার করুন