১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৯:৩৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২২
রাজস্থান ও সুপার জায়ান্টের জয়
ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২২
রাজস্থান ও সুপার জায়ান্টের জয় ব্যাটিং করছেন ইংলিশ ব্যাটসম্যান বাটলার। ম্যাচে তার দল রাজস্থান জিতেছে উত্তেজনাকর এক ম্যাচে ২ বল হাতে রেখে/ছবি ক্রিকইনফো


আইপিএলের দুই ম্যাচে জিতেছে লাকনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়েলস। প্রথম ম্যাচে জায়ান্টস অনেকটা সহজেই জিতলেও টেনশনের ম্যাচে জিতেছে রাজস্থান শেষ ওভারে। 

পুনে’তে অনুষ্টিত এ ম্যাচে প্রথম ব্যাটিং করে পাঞ্জাব কিংসের জনি বেয়ারস্টোর ৫৬ রানের উপর ভর করে চ্যালেঞ্চিং ১৮৯ করেছিল কিংস। অন্যদের মধ্যে জিতেষ শর্মার করা ১৮ বলে ৩৮ রান উল্লেখযোগ্য। চাহাল নেন তিন উইকেট।

ওয়েনখেড়ে অনুষ্টিত এ ম্যাচে এরপর রাজস্থান ব্যাটিংয়ে নেমে ইয়াসাবি জেইসওয়ালের ৪১ বলে করা ৬৮ রানে জয়ের লক্ষ্যে পৌছানোর রসদ পেয়ে যায়। এছাড়া হেটমায়ারের ৩১, দেবদূতের ৩১ ও বাটলারের ৩০ রানে জয়ের লক্ষ্যে পৌছায় রাজস্থান দুই বল হাতে রেখে। ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করেন তারা। 

দিনের অপর ম্যাচে কুইন্টন ডি-ককের হাফ সেঞ্চুরী ও দীপক হোদার ৪১ রানের সুবাদে ১৭৬ করেছিল জায়ান্ট সাত উইকেট হারিয়ে। আন্দ্রে রাসেল নেন দুই উইকেট। 

এরপর খেলতে নেমে কোলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা চরম ব্যার্থতার পরিচয় দিয়ে লড়াইয়ের আগেই হেরে যায়। সংগ্রহ করেছিলেন তারা ১০১ রান ১৪.৩ ওভারে। মুলত জেসন হোল্ডার ও আভেস খানের মারাত্বক বোলিংয়ে দাড়াতেই পারেনি। দুইজনই লাভ করেন তিনটি করে উইকেট। ১৭৭ রানের জয়ের লক্ষ্যে নেমে হেরে যায় ৭৫ রানের বিশাল ব্যাবধানে।  


শেয়ার করুন