০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডে এম আজিজ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৩
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডে এম আজিজ এম আজিজ


প্রবাসের অন্যতম মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন সোসাইটির সাবেক সভাপতি, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ। গত ৮ অক্টোবর বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় এম আজিজকে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়। বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় কার্যকরি কমিটির এ সভা অনুষ্ঠিত হয় সোসাইটির নিজস্ব ভবনে। সভায় সর্বসম্মতিক্রমে এম আজিজকে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়। বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির ১৯ জন সদস্যের মধ্যে ১৫ জন সভায় উপস্থিত ছিলেন। সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও কার্যকরি কমিটির সদস্য ফারহানা চৌধুরী অনুপস্থিত ছিলেন। আবুল বাশার সন্দ্বীপী এবং টিপু খান বাংলাদেশে অবস্থান করছেন। ট্রাস্টি বোর্ড নিয়ে ভোটাভুটির আগে সাংস্কৃতিক সম্পাদিকা ডা. লিপি আক্তার সভাস্থল ত্যাগ করেন। উপস্থিত ১৪ জন সদস্যই এম আজিজের পক্ষে ভোট প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির ভবন রক্ষায় এম আজিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থ প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং সোসাইটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন