০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:০০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৬
রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস


পবিত্র রমজান উপলক্ষে বিশ্ববাসীর প্রতি শান্তি, মানবিকতা ও সংহতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত ১৫ ফেব্রুয়ারি এক বার্তায় তিনি এ আহ্বান জানান। অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘পবিত্র রমজান মাস হলো বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আত্মচিন্তা ও প্রার্থনার এক পবিত্র সময়। রমজান আশা ও শান্তির এক মহৎ দর্শনের প্রতীক। কিন্তু মানবজাতির বহু মানুষের জন্য সেই আশা এখনো অনেক দূরের বিষয়।’ তিনি বলেন, ‘আফগানিস্তান থেকে ইয়েমেন, গাজা থেকে সুদান এবং তারও বাইরে সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি, বৈষম্যসহ নানান দুর্ভোগে মানুষ কষ্ট পাচ্ছে। বিভেদ দূর করতে ও দুঃখকষ্টে থাকা মানুষের কাছে সহায়তা ও আশা পৌঁছে দিতে এবং প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে এই কঠিন ও বিভক্ত সময়ে আসুন আমরা রমজানের চিরন্তন বার্তাকে স্মরণ করি।’ তিনি আরো বলেন, ‘প্রতি বছর আমি সংহতির নিদর্শন হিসেবে একটি মুসলিম সম্প্রদায়ের কাছে যাই। তাদের সঙ্গে রোজায় অংশ নিই। রমজানের শান্তি ও সহমর্মিতার চেতনায় অনুপ্রাণিত হয়ে ফিরে আসি। এই পবিত্র মাস সবাইকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করুক। যাতে মানুষের জন্য আরো শান্তিপূর্ণ, উদার ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে পারি।’

শেয়ার করুন