০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:৩৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


আলবানি সিটি হলে ককাসের ঐতিহাসিক ক্ষণে ইংরেজি সাময়িকী ‘দ্য বে ওয়েভ’-এর যাত্রা শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২৪
আলবানি সিটি হলে ককাসের ঐতিহাসিক ক্ষণে ইংরেজি সাময়িকী ‘দ্য বে ওয়েভ’-এর যাত্রা শুরু বক্তব্য রাখছেন ড. আবু জাফর মাহমুদ


নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করেছে নতুন ইংরেজি সাময়িকী ‘দ্য বে ওয়েভ’। বিশিষ্ট রাজনীতিক, গ্লোবাল পিস অ্যাম্বাসেডর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাউনটেন ব্যাটালিয়ন কমান্ডার স্যার ড. আবু জাফর মাহমুদ পত্রিকাটি সম্পাদনা করছেন। গত ১৭ ফেব্রুয়ারি নিউইয়র্কের রাজধানী আলবানি সিটি হলে নিউইয়র্ক অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক পোয়েত্রো রিকান, হিস্প্যানিক অ্যান্ড এশিয়ান লেজিসলেটিভ ইনক্রে ৫৩তম সম্মেলনে ডায়াসপোরা ককাসের ঐতিহাসিক ক্ষণে পত্রিকাটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট কংগ্রেসম্যান জামাল বোম্যান, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস, আলবানির কাউন্সিলম্যান পত্রিকার উপদেষ্টা সম্পাদক ওসু আনানে, নিউইয়র্ক সিটি মেয়রের কালচারাল অ্যাফেয়ার্সের কমিশনার লুরে কাম্বো, থাউজেন্টস শেডস অব উইমেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ও পত্রিকার ড. ডিওর ফলসহ আফ্রিকার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সে সময় বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশেনের নেতৃবৃন্দসহ নিউইয়র্কের বিভিন্ন শহরের সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিউইয়র্ক অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক পোয়েত্রো রিকান, হিস্প্যানিক অ্যান্ড এশিয়ান লেজিসলেটিভ ইনক্ সম্মেলনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম একটি ইংরেজি সাময়িকপত্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

অনুষ্ঠানে দ্য বে ওয়েভের সম্পাদক ও প্রকাশক স্যার ড. আবু জাফর মাহমুদ বলেন, আমরা সবাই এক একজন ‘বে ওয়েভ’। বঙ্গোপসাগর থেকে উৎসারিত ঢেউ। আমাদের সমাজ ও সংগ্রামের সব কিছুই এই বে ওয়েভ। আমরা বঙ্গোপসাগরের ঢেউ এখন মিলিত হয়েছি আটলান্টিকের ঢেউয়ের সঙ্গে। দুই ঢেউয়ের সংযোগে এক অপরিসীম শক্তির উদ্ভব হয়েছে। আমরা এখানে সংখ্যালঘু নয়, আমরা আছি শক্তি ও ক্ষমতার উৎসের কাছাকাছি। আমরা সব সময় পরিবর্তনের পক্ষে। আমরা প্রচলিত স্রোতপ্রবাহে কখনো গা ভাসাই না, আমরা স্রোতের ভেতর নতুন ঢেউ সৃষ্টি করি। 

তিনি বে ওয়েভ উদ্বোধনের শুভক্ষণে কথা উল্লেখ করে বলেন, এটি এক ঐতিহাসিক ক্ষণ। এই পরিবেশে আমি আজ এক অমিত শক্তির সন্ধান পেয়েছি। আলবানির কাউন্সিলম্যান ওসু আনানে ও তার স্ত্রী আমাদের যেভাবে সাদর সম্ভাষণ জানিয়েছেন, তা আমাদের জন্য এক বড় পাওয়া। তিনি বলেন, শিগগিরই আলবানিতে আমাদের বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের নতুন অফিস নিচ্ছি। কাউন্সিলম্যানের স্ত্রী এরই মধ্যে ওই অফিসের দায়িত্ব গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এটি আমাদের জন্য অনেক বড় এক পাওয়া। তিনি বলেন, এই ডায়াসপোরা ককাসে আমাদের অংশগ্রহণের সবচেয়ে বড় প্রাপ্তি ভালোবাসা ও মানবতার এক শক্তিশালী বন্ধন। বাংলাদেশি আমেরিকান আফ্রিকানদের যে অভূতপূর্ব এক মেলবন্ধন গড়ে উঠেছে। যেটি এক ঐতিহাসিক দৃষ্টান্ত। এখন আমরা এক বিশাল পরিবার। 

তিনি বলেন, আজ সিটি হলে যে ঢেউ সৃষ্টি হলো, তা থেকে যাবে। এতোদিন আমরা থাকবো না। কিন্তু এই ঢেউয়ের শক্তি অনুভব করতে পারবে প্রজন্ম থেকে প্রজন্ম। ঢেউয়ের পর ঢেউ উঠতে থাকবে। নতুন প্রজন্ম এই ঢেউ থেকেই প্রেরণা পাবেন। আফ্রিকান আমেরিকানদের সঙ্গে আমাদের যে সম্পর্ক গড়ে উঠলো তাদের সঙ্গে নিয়েই হবে আমাদের আগামীর পথপরিক্রমা। 

অনুষ্ঠানে সেবা ও মানবতার পক্ষে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্যার ড. আবু জাফর মাহমুদকে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আজীবন সম্মাননা ২০২৪ ও স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়াও অনেকের মধ্যে বাংলাদেশি কমিউনিটির যারা প্রেসিডেন্টের সম্মাননা পেয়েছেন বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও অনুবাদক আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাশিম হাসনু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহবাব এইচ চৌধুরী খোকন, ক্রীড়া ব্যক্তিত্ব এস এম ফেরদৌস, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মাওলনা আব্দুস সাদিক, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের কর্মকর্তা সৈয়দ এম আলম এবং সাংবাদিক ও জয় বাংলাদেশ মিডিয়া ইনকের সমন্বয়ক আদিত্য শাহীন।

শেয়ার করুন