০৩ জুন ২০২৬, বুধবার, ০২:০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ও সেভ দ্য পিপল’র ‘ফ্রি ফুড’ বিতরণ
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৬
বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ও সেভ দ্য পিপল’র ‘ফ্রি ফুড’ বিতরণ খাদ্য বিতরণ


পবিত্র রমজান উপলক্ষে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ও সেভ দ্যা পিপল-এর উদ্যোগে হালাল ‘ফ্রি ফুড’ বিতরণ করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জ্যামাইকার হিলসাইড এভিনিউর ১৬৭ ও ১৬৮ স্ট্রিট থেকে সর্বস্তরের এক জাহার মানুষের মাঝে ১৫ ধরনের ফুড বিতরণ করা হয়। লাইনে দাঁড়িয়ে সংশ্লিষ্টরা খাবারগুলো গ্রহণ করেন এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন। উল্লেখযোগ্য খাবারের মধ্যে ছিলো তেল, পেঁয়াজ, আলু, মুড়ি, গাজর, আনারস প্রভৃতি।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার এবং সেভ দ্য পিপল-এর কর্ণধার মওলানা শহীদুল্লাহর নেতৃত্বে পরিচালিত ‘ফ্রি ফুড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রেন্ডস সোসাইটির সাবেক উপদেষ্টা আমিনুল ইসলাম চুন্নু, উপদেষ্টা প্রফেসর বাছের ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী, সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি, সাবেক যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হিমু মিয়া, সাহিত্য সম্পাদক রিমি ভূইয়া, প্রচার সম্পাদক সাঈদুল ইসলাম রিয়াদ, অন্যতম কর্মকর্তা নওশাদ হায়দার, শরীফ হোসেন, ফিরোজ কবীর প্রমুখ কর্মকর্তা।

শেয়ার করুন