০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৬:২১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বিএনপিতে যোগ দিলেন ২৫ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৩
বিএনপিতে যোগ দিলেন ২৫ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা



বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগ দিলেন দেশের ২৫ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন ১৯ জনই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। অবশিষ্ট ছয়জনের মধ্যে ৪জন বাংলাদেশ বিমানবাহিনীর এবং দুজন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য।
আজ রোববার গুলশানস্থ  দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তাঁরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুনদের ফুল দিয়ে বিএনপিতে বরণ করে নেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপিতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা হলেন-


বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গনিউল আজম, লেফটেন্যান্ট (অব.) ইমরান। বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান, কমডোর (অব.) মোস্তফা সহিদ, বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াডেন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াডেন লিডার (অব.) শফিকুল ইসলাম।

শেয়ার করুন