০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৫৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


শো টাইমের রিভার ক্রুজ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
শো টাইমের রিভার ক্রুজ ফিতা কেটে শো টাইমের রিভার ক্রুজের উদ্বোধন


গত ৩ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হয়ে গেল শোটাইম মিউজিক আয়োজিত সামার রিভার ক্রুজ। দুপুর ১২ টায় ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি বেঙ্গল হোম কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোঃ জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসের বিশিষ্ট চিকিৎসক চৌধুরী সারয়রুার হাসান, সারা হোম কেয়ারের ডিরেক্টর গাজী লিটন, গাজীপুর জেলা সমিতির উপদেষ্টা মোহাম্মদ বাচ্চু, জেবিবিএ’র উপদেষ্টা গিয়াস মজুমদার, ব্লুগ্রীন ইন্সুরেন্সের প্রেসিডেন্ট মফিজুর রহমান, সিলেট মোটরসের প্রেসিডেন্ট মুন্না, ক্রুজের আহ্বায়ক ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ খালেক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বরেণ্য শিল্পী পবন দাস বাউল। দুপুরে মধ্যাহ্নভোজ, আলোচনা ও মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমিয়ে রাখেন উত্তরা আমেরিকার জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী টিনা রাসেল,সেলিম ইব্রাহিম ও ডঃ কামরুল ইসলাম।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মিয়া মোহাম্মদ দুলাল। সবশেষে র‌্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন