০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেষ্টে মিরাজের বিকল্প
মোসাদ্দেক না নাঈম হাসান?
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
মোসাদ্দেক না নাঈম হাসান? মোসাদ্দেক হোসেন সৈকত,/ফাইল ছবি


নির্বাচকরা কিছুটা টেনশনেই ছিলেন। মেহেদি হাসান মিরাজের বিকল্প খুজে পাওয়া তো মুশকিল। তবু একজনকে তো বাছাই করতেই হবে। তবে সেটা একজনের উপর আর ভরসা করেননি তারা। প্রথম নাইম হাসানকে নিলেও এরপর মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলভুক্ত করেছেন তারা চট্টগ্রাম টেষ্টে। 

কে খেলবেন মুল স্কোয়াডে। প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘আমরা অনুশীলন ক্যাম্পে ঠিক করবো কে খেলবে।’ নাইম বেশ কিছুদিন দলের বাইরে রয়েছেন। মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছেন। সব মিলিয়ে জহুর আহমেদের উইকেটটাও একটা ফ্যাক্টর।

সেখানে কী ডিমান্ড করে সেটাও বিবেচনায় রেখেই চুড়ান্ত স্কোয়াড নির্বাচন এবং সেখানে মেহেদি হাসান মিরাজের বিকল্প কে হবেন সেটাও নিশ্চিত হবে। নান্নু অবশ্য বলেছেন,  একজন (মোসাদ্দেক) অলরাউন্ডার নিলাম। মোসাদ্দেকও টেষ্ট খেলেছেন বেশ কিছুদিন আগে। ২০১৯ এ খেলেছেন তিনি সর্বশেষ, ম্যাচটা ছিল বিভীষিকাময় সেই ম্যাচ যেটাতে আফগানদের সাথে হেরে গিয়েছিল বাংলাদেশ। 

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে খেলতে যেয়ে ফিল্ডিংয়ে ব্যাথা পেয়ে স্কোয়াডের বাইরে চলে গেছেন মেহেদি হাসান মিরাজ। 

 আগামী ৮ মে দুই ম্যাচের টেষ্ট খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কান টেষ্ট স্কোয়াড। 


শেয়ার করুন