০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:১৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


হিরো আলমের ওপর হামলায় যুক্তরাষ্ট্র, ইইউসহ ১২ দূতাবাসের নিন্দা
দূতাবাস সমুহের বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ক্ষুব্ধ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
দূতাবাস সমুহের  বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ক্ষুব্ধ


হিরো আলমের উপর হামলার বিষয়ে ঢাকায় বিদেশী মিশনগুলোর দেয়া যৌথ বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ (বুধবার) বলেছেন, কূটনীতিকদের কাছ থেকে এই ধরনের “কর্মীসুলভ আচরন” গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এটি গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র বাংলাদেশে কিছু ঘটলেই তারা শোরগোল সৃষ্টি করেন।” খবর: বাসস’র।

ঢাকায় বিদেশি মিশনগুলো আজ এক যৌথ বিবৃতিতে হিরো আলমের ওপর হামলার সঙ্গে জড়িত অপরাধীদের ব্যাপারে পূর্ণ তদন্ত ও জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। যৌথ বিবৃতিতে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের দূতাবাস/হাইকমিশন স্বাক্ষর করেছে।


এরই পরিপ্রেক্ষিতে ড. মোমেন বলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স বা অন্যান্য দেশে একই ধরনের ঘটনা ঘটলে তো বিদেশি কূটনীতিকরা দল বেঁধে এভাবে কাজ করেন না। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে জানতে চান, বিদেশে বাংলাদেশি নাগরিক নিহত হলে কি এসব দেশ তদন্তের অগ্রগতি সম্পর্কে কিছু বলে ? সাংবাদিকদের তিনি আরো বলেন, “তাদের (বিদেশী কূটনীতিকদের) জিজ্ঞাসা করুন। আপনারা কেন তাদের জিজ্ঞাসা করেন না ?

কেন তারা সেক্ষেত্রে বিবৃতি দেন না ?” বিদেশি মিশনগুলো বিবৃতিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে না পাঠিয়ে, মিডিয়া হাউসে পাঠায় বলে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ ধরনের বক্তব্য প্রচার বন্ধের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।


মোমেন বলেন, যারা হিরো আলমের ওপর হামলা করেছে, তাদের চিহ্নিত করা দরকার। কারণ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনিশ্চয়তা তৈরি করতে এটা করা হতে পারে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান এবং সে কারণেই ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছেন।



শেয়ার করুন