১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি লিওনেল মেসি


লিওনেল মেসিকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত ইন্টার মিয়ামি। রাত পোহালেই আর্জেন্টাইন সুপারস্টারকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে এমএলএস ক্লাবটি। শুভক্ষণের আগে মারাত্মক সড়ক দুর্ঘটনায় পড়তে বসেছিলেন মেসি। 

ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সুবাদে এক সপ্তাহ যাবৎ ফ্লোরিডায় আছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের সুপারশপে বাজার করতেও দেখা গিয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে। এরই মধ্যে মেসির সড়ক দুর্ঘটনায় পড়তে যাওয়ার খবর দিয়েছে গোলডটকম। 

গণমাধ্যমটি জানিয়েছে, ফ্লোরিডার রাস্তায় মেসির গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে ট্রাফিক সিগন্যাল পেরিয়ে যায় মেসির সাদা রঙের গাড়িটি। একই মুহূর্তে সামনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে বেশ কয়েকটি গাড়ি আসছিল। টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অল্পের জন্য মেসির গাড়িকে আঘাত করেনি অন্য ক্রসিং থেকে বেরিয়ে আসা গাড়ি। এই ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহারা দিয়ে তার আবাসস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে।

শেয়ার করুন