০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভকারীরা


সুইডেনে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিউইয়র্কে অবস্থানরত মুসল্লিরা। জ্যাকসন হাইটসের আশপাশের বিভিন্ন এলাকা থেকে জুমার নামাজ পড়ে মুসল্লিরা একত্রিত হতে থাকেন। সেখানে স্থানীয় আলেমরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। 

বক্তব্যে আন নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের পরিচালক মুফতি মোহাম্মদ ইসমাইল বলেন, পবিত্র কুরআনে আগুন দেওয়ার মাধ্যমে আমাদের হৃদয়ে আগুন দেয়া হয়েছে। বিশ্বের ২০০ কোটি মুসলিম এ ঘটনায় হৃদয়ে ব্যথা পেয়েছে। কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থে আগুন দেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। 

সম্প্রতি পবিত্র কোরআন অবমাননার ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে হতাশা ব্যক্ত করে মুফতি মোহাম্মদ ইসমাইল বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সারা বিশ্বে কোরআনের সৌন্দর্য তুলে ধরতে হবে। যে কোনো মূল্যে কোরআন পোড়ানোর এমন ঘটনা প্রতিহত করতে হবে। এজন্য মুসলিম বিশ্বের দেশগুলো বিশেষত ওআইসি এবং আরব রাষ্ট্রগুলোকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। তাহলে আশা করা যায় আগামী দিনে এ ধরনের ঘটনা ঘটবে না। 

বিক্ষোভ কর্মসূচিতে নিউইয়র্কের বিভিন্ন ইসলামিক সেন্টারের দায়িত্বশীল ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন