১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:১৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাংলাদেশ সোসাইটি অব লং আইল্যান্ডের বর্ণিল অভিষেক ও ঈদ পুনর্মিলনী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
বাংলাদেশ সোসাইটি অব লং আইল্যান্ডের বর্ণিল অভিষেক ও ঈদ পুনর্মিলনী নবনির্বাচিত কর্মকর্তারা


নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব লং আইল্যান্ড নিউইয়র্ক’র বর্ণাঢ্য অভিষেক ও ঈদ পুনর্মিলনী জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকার একটি পার্টি হলে গত ৯ জুলাই এ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। অভিষিক্তরা হলেন- সভাপতি সৈয়দ রুহুল আলী, সহ-সভাপতি মো. এম রহমান, রাজিবুল আলম, সাধারণ সম্পাদক লোকমান হোসেন সায়েম, সহ সাধারণ সম্পাদক ইমমাইল হোসেন, সৈয়দ আবুল কাসেম, কোষাধ্যক্ষ সৈয়দ ফখরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান জুবেদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কিউ জয়, প্রচার সম্পাদক ইফজাল আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তামান্না কে লুদি, ক্রীড়া সম্পাদক বদরুল আলম সজিব, সমাজ সেবা সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা হ্যাপী, কার্যকরি সদস্য সৈয়দ তাহীদ, মানিক মিয়া, বশির হুসেন, মাহবুব খান, সাবরিনা রহমান, মহসনি মিয়া, সৈয়দ সাহান আহমেদ ও মো. ফারুক।

সংগঠনের সভাপতি সৈয়দ রুহুল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন সায়েমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান। প্রধান আলোচক ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, অধ্যাপিকা হুসনে আরা, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ সিদ্দিকুল হাসান, তোজাম্মেল হুসেন, জালাল উদ্দিন, মামুনুর রশীদ শিপু, শাহান খান প্রমুখ।

শপথ গ্রহণের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়। সংগঠনের পক্ষ থেকে অভিষিক্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নতুন কমিটির কর্মকর্তারা দেশ-প্রবাসের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তারা কমিউনিটির কল্যাণে সহযোগিতাসহ সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ রুহুল আলী এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন সায়েম প্রধান নির্বাচন কমিশনার, অতিথিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা। শিল্পীদের মধ্যে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শাহ মাহবুব, রোকসানা মির্জাসহ অন্যরা।

উল্লেখ্য, লং আইল্যান্ডে বাঙালিদের নতুন সংগঠন বাংলাদেশ সোসাইটি অব লং আইল্যান্ড নিউইয়র্ক ইনকের কার্যকরি কমিটি সম্প্রতি গঠিত হয়। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।

শেয়ার করুন