০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:২৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না- হাসনাত আব্দুল্লাহ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না- হাসনাত আব্দুল্লাহ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না এবং আমরা ব্যর্থ হলে বাংলাদেশ আর কোনদিন ঘুরে দাঁড়াতে পারবে না। আজ সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে ‘বিপ্লবত্তোর ছাত্র ঐক্য’ শীর্ষক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের আলোচনা সভায় তিনি একথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে আর কখনও কোনোদিন ভারত আধিপত্য বজায় রাখতে পারবে না। আমাদের মনে যতদিন আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ ও সাজিদ থাকবে, ততদিন ভারত আমাদের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারবে না। এখন থেকে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সাথে আমাদের কোনো ধর্মীয় কারণে সম্পর্কের অবনতি হয়নি।

তিনি বলেন, মতপার্থক্য পরমতসহিষ্ণুতার মধ্যে থাকতে হবে। আমাদের দ্বিমত প্রকাশ থাকবে, সেটা যেন সৌন্দর্যের কালচারের মধ্যে থাকে। সেটি যেন আওয়ামীলীগের দমন পীড়নের মতো করে না হয়। আমাদের মধ্যে যতদিন এক্য আছে, তত দিন আমাদের মধ্যে কেউ বিভেদ তৈরী করতে পারবে না।

আমাদের সামনে অনেক রাস্তা অতিক্রম করতে হবে, সেই পথ অনেক বেশি কণ্টকাকীর্ণ। তাই আমাদের মধ্যে ঐক্য রাখতে হবে।

ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন