০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৪৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


এন মজুমদার কমিউনিটি প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২৩
এন মজুমদার কমিউনিটি প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত এন মজুমদারকে ফুলেল অভিনন্দন


বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ এবং মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার কমিউনিটি বোর্ড-৯-এর প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এন মজুমদার প্রথম বাংলাদেশি যিনি কমিউনিটি প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হলেন। গত ১৫ জুন সাধারণ সভায় ব্রঙ্কস কমিউনিটি প্ল্যানিং বোর্ড-৯-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি এই কমিউনিটি বোর্ডের দীর্ঘদিন ধরে মেম্বার, ল্যান্ড অ্যান্ড জোনিং কমিউনিটি চেয়ারম্যান, ফার্স্ট ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ এন মজুমদার ২০১০ সাল থেকে বোর্ড মেম্বারের দায়িত্ব পালন ছাড়াও তার কর্তৃত্বপূর্ণ আবদানের স্বীকৃতিস্বরূপ বহু উপাধি-কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও প্রক্লেমেশন পেয়েছেন। ২০২২ সালে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এন মজুমদারকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন। এন মজুমদার যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে তার জনহিতকর কাজের জন্য একটি পরিচিত নাম। এন মজুমদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জেয়ার বইছে। অনেকেই তাকে ফুলেল অভিনন্দন জানাচ্ছেন।

শেয়ার করুন