০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০২:৩৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি সরকারের অভ্যন্তরে কী দৃষ্টিভঙ্গির বিরোধ বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন


সোনালী এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৩
সোনালী এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তাবৃন্দ


সোনালী ব্যাংক লিমিটেডের যুক্তরাষ্ট্রস্থ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা গত ১৬ মে মঙ্গলবার প্রতিষ্ঠানটির নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত করপোরেট অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটেডের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

সভায় অন্যদের মধ্যে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটেডের পর্ষদ সদস্য এবং ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আফজাল করিম, পর্ষদ সদস্য মোহাম্মদ আতাউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটডের সিইও উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির ২০২২ সালের চূড়ান্ত হিসাব অনুমোদিত হয়। সভাপতি জিয়াউল হাসান সিদ্দিকী তার বক্তব্যে সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী প্রেরকগণকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের এ সমর্থন অব্যাহত থাকবে মর্মে আশাবাদ প্রকাশ করে মিডিয়াসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন