১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


গ্রিনকার্ড হারানো এবং মঞ্জুরকারীদের জন্য সুখবর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
গ্রিনকার্ড হারানো এবং মঞ্জুরকারীদের জন্য সুখবর


গ্রিনকার্ড হারানো এবং মঞ্জুরকারীদের জন্য সুখবর। আগে গ্রিনকার্ড হারিয়ে গেলে আবেদন করে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। আবার অ্যাসাইলাম মঞ্জুর হলে গ্রিনকার্ডের জন্যও একই অবস্থা। আবার অনেকের মিল মিস হতো। ঐ সময় তাদের হাতে বৈধতার কোন কাগজপত্র থাকতো না। বার বার তাদের আইনজীবীর অফিসে দৌড়াতে হতো বা ঘন্টার পর ঘন্টা তাদের স্ট্যাটাস জানার জন্য অপেক্ষা করতে হতো ইমিগ্রেশন অফিসে ফোন করে। কিন্তু এখন আর তাদের চিন্তা নেই। গ্রিনকার্ড না থাকলেও তাদের ইমিগ্রেশন অফিস থেকে একটি চিঠি ই-মেইলে দেয়া হবে। যা তারা স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারবেন।

গ্রিনকার্ড হোল্ডারদের গ্রিনকার্ড হারিয়ে গেলে বা ইমিগ্রেশন বিচারক বা ইমিগ্রেশন আপিল বোর্ড (বিআইএ) কর্তৃক অ্যাসাইলাম মঞ্জুর হওয়ার সাথে সাথে ইমিগ্রেশন ফিল্ড অফিসগুলি এখন থেকে মেইলের মাধ্যমে স্ট্যাটাস প্রমাণের জন্য বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে প্রুফ অফ স্ট্যাটাস ইস্যু করবে। যে ব্যক্তিদের আশ্রয় দেওয়া হয়েছে এবং বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়া হয়েছে তাদের এখন  থেকে তাদের স্ট্যাটাসের প্রমাণের জন্য ইমিগ্রেশনে ফিল্ড অফিসগুলিতে আবেদন করার জন্য করা হয়েছে জানানো হয়েছে।

গ্রিনকার্ড হোল্ডারদের গ্রিনকার্ড হারিয়ে গেলে নতুন কার্ডের আবেদনের পর প্রুফ অফ স্ট্যাটাসের প্রমাণের জন্য নোটিশ অফ রেসিভড লেটার পাওয়ার পর ইমিগ্রেশনে ফিল্ড অফিসগুলিতে আবেদন করে নিতে পারেন এই চিঠি। এই প্রুফ অফ স্ট্যাটাস পাবার পর গ্রিনকার্ডধারীরা প্রুফ অফ স্ট্যাটাস নিয়ে আমেরিকার বাহিরে ভ্রমণ করতে পারবেন। ইউএস কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিস থেকে গত ৪ মে এই তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন